ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষের তালা ভেঙ্গে কাগজপত্র লুটে নিলো বিএনপি নেতারা

ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষের তালা ভেঙ্গে কাগজপত্র লুটে নিলো বিএনপি নেতারা


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ২০ জুন ২০২৫


ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষের তালা ভেঙ্গে কাগজপত্র লুটে নিলেন বিএনপি নেতারা

কুড়িগ্রাম: উলিপুরে ইউনিয়ন পরিষদের কক্ষের তালা ভেঙ্গে চেয়ারম্যানের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ওই চেয়ারম্যানকে গ্রেপ্তার ও প্রাণনাশের ভয় দেখিয়ে পরিষদে যেতে দেওয়া হ”েছ না। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে করে এমন অভিযোগ করেন উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, কয়েক মাস পুর্বে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেন। এ সময় ইউনিয়ন বিএনপি নেতাদের সহযোগিতায় পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও বিএনপি নেতা রফিকুল ইসলাকে বিধি বর্হিভুত ভাবে ক্ষমতার জোড়ে প্যানেল চেয়ারম্যান হন । পরে আমি কারাভোগ করে জামিনে বেড়িয়ে আসি। এরপর থেকে পরিষদে গেলে আমাকে পুনরায় পুলিশ দিয়ে হেনস্থার ভয় দেখানোসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

বিএনপি নেতাদের ভয়ে আমি বাড়িতে থেকে পরিষদের যাবতীয় কাজ সুষ্ঠ ভাবে পরিচালনা করে আসছি। কিন্ত তারা আমাকে অনুপস্থিত দেখায়। পরিষদে গেলে গ্রেপ্তারের ভয় এবং বাড়িতে থাকলে অনুপস্থিত, এই পরিস্থিতিতে আমার দায়িত্ব পালন ও জীবন রক্ষা দুর্বিসহ হয়ে পড়েছে। গত ১৬ জুন বিকালে রফিকুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি-যুবদলের নেতারা পরিষদের ঢুকে আমার কক্ষের তালা ভেঙ্গে টিআর-কাবিখার ফাইলনসহ সরকারি প্রয়োজনীয় কাগজপত্রাদি ও আমার ব্যক্তিগত জিনিষপত্র লুট করে নিয়ে যায় এবং কক্ষে আলাদা একটি তালা লাগিয়ে দেয়।

তারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়ে আমাকে বিপদে ফেলতে পারেন। বিষয়টি আমি জানতে পেয়ে ইউএনও মহোদয়কে অবগত করি এবং থানায় এই মর্মে একটি সাধারন ডাইরি করি। ওই দিন সকালে আমাকে উপজেলা পরিষদ থেকে গ্রেপ্তার করার জন্য বিএনপি নেতারা চাপ সৃষ্টি করেন ।
তিনি আরও বলেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম রাজা, সদস্য সচিব এনামুল হক মানিক, যুবদল নেতা সাজুসহ তাদের লোকজন আমাকে পরিষদে গেলে যে কোনো সময় হত্যা করার প্রকাশ্যে হুমকি-ধামকি দিয়ে আসছে। আমি একজন জনপ্রতিনিধি, যে সরকার আসবে আমি তার জন প্রতিনিধি। আমি আ’লীগ, বিএনপি, জামাত কিছু বুঝিনা।

এ সময় তিনি তার মেয়াদকাল পর্যন্ত সুষ্ঠভাবে দায়িত্বপালনের জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়সহ ডিসি-ইউএনও-থানা পুলিশের সহযোগিতা কামনা করেন এবং পরিষদের তালা ভাঙ্গার বিষয়ে বিচার দাবী করেন। সংবাদ সম্মেলনে তবকপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জাকির হোসেনসহ সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে তবকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যানের কক্ষের তালা ভাঙ্গা বা কাগজপত্র নেয়ার কোনো ঘটনা ঘটেনি। চেয়ারম্যানকে বিভিন্ন হুমকি ধামকির বিষয়ে তিনি বলেন, তিনি যে অভিযোগ গুলো করেছেন এগুলো সত্য নয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, নিরপরাধ কোন ব্যক্তিকে পুলিশ কখনো আটক করে না। সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতেই অপরাধীদের গ্রেফতার করা হয়। তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া হয়রানীর বিষয়টি সঠিক নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, সংখ্যা গরিষ্ট সদস্য প্যানেল চেয়ারম্যান নুতন করে রেজুলেশন আমার কাছে দিয়েছে আমি জেলাতে পাটিয়েছি, জেলা প্রশাসক অনুমোদন দিয়েছেন। চেয়ারম্যানের কক্ষ তালা ভেঙ্গেছে তা আমার জানা নাই। তবে চেয়ারম্যান অসুস্হ্য ছিলেন মর্মে আবেদন দিয়েছেন। তবে তিনি এখন ও চেয়ারম্যান আছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৯:০৫   ২৩৯ বার পঠিত  |               







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ