ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক গ্রেফতার

নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক গ্রেফতার


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন ২০২৫


নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক গ্রেফতার

হবিগঞ্জ: নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায় (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নবীগঞ্জ শহরের পশ্চিম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, “ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাছ বাজার সংলগ্ন পশ্চিম বাজার এলাকা থেকে গৌতম রায়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “বিশেষ অভিযানের সময় গৌতম রায়কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

উল্লেখ্য, ২০১৪ সালে দেশে রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার অভিযোগে নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে গৌতম রায়সহ আওয়ামী লীগের আরও ২৬ নেতার বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন সভাপতি শাহ মো. আলাউদ্দিন। মামলার পর থেকে আত্মগোপনে চলে যান রানা, গৌতমসহ অন্যান্য আসামীরা।

গতমাসে প্রধান আসামী রানাকে সিলেটে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে জামিনে মুক্তি পেয়ে রানা পালিয়ে ভারতে চলে গেলে মামলার বাদি গত ৪ জুন অন্যান্য আসামীরা যাতে দেশ ছেড়ে না যেতে পারে সে মর্মে আবেদন দেন।

২০১৪ সালে নবীগঞ্জে বিভিন্ন প্রাইমারী স্কুলে দপ্তরী নিয়োগ ও শিক্ষক বদলী করার ক্ষেত্রে তৎকালীন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীকে পুজি করে দুই ভাগিনা রানা ও পৌর আওয়ামীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায় প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়। সরকার দলীয় প্রভাব দেখিয়ে চাকুরী প্রার্থীদের জিম্মি করে ফেলে দুই ভাগিনা। বহু অপকর্মের হোতা গৌতম রায়কে আটকের খবরে ভুক্তভোগীদের মাঝে স্বস্তি এসেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:১৫:১৮   ২২২ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ