ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২১ জুন ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর পৌর পশুরহাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে পশু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

সুজানগর পৌর পশুরহাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে পশু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫


সুজানগর পৌর পশুরহাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে পশু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

পাবনা: সুজানগর পৌর পশুরহাট জাকজমকপূর্ণ ভাবে পুনরায় সচল করার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন ) বিকাল ৫ টায় পৌর পশুরহাট চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুজানগর পৌরহাট ইজারাদার ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
অনুষ্ঠানে সুজানগর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মঞ্জু শেখ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাজাহান আলী শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, বিএনপি নেতা কামাল শেখ, লেবু খা, আব্দুল হালিম শেখ, পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ সহ পশু ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:০৭:০০   ১৩১ বার পঠিত  |