ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ষড়যন্ত্রমূলক মামলায় জেল খাটা সেই অধ্যক্ষ আব্দুস সোবহানের মৃত্যু

ষড়যন্ত্রমূলক মামলায় জেল খাটা সেই অধ্যক্ষ আব্দুস সোবহানের মৃত্যু


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫


ষড়যন্ত্রমূলক মামলায় জেল খাটা সেই অধ্যক্ষ আব্দুস সোবহানের মৃত্যু

টাঙ্গাইল: ষড়যন্ত্রমূলক মামলায় জেল খাটা অধ্যক্ষ আব্দুস সোবহান আর নাই। ভূঞাপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহান শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ৩ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া….. রাজেউন)।

মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহান একটি ষড়যন্ত্রমূলক মামলায় জেল হাজতে পাঠানো হয়। গত ২৫ এপ্রিল জামিনে মুক্তি পেয়েই তি‌নি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে চলতি মাসের ৯ জুন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মরহুম আব্দুস ছোবহান ভূঞাপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ ছিলেন। স্ট্রোক জনিত কারণে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাকে শনিবার বাদ মাগরিব উপজেলার গোবিন্দাসী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে গোবিন্দাসী কবরস্থানে দাফন করা হয়। শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্যব্যাক্তিবর্গ তার জানাজায় অংশ নেন।

তার মৃত্যুতে উপজেলা জুড়ে নানা মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:৫২:১১   ২১১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ