ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী সন্তান হারিয়ে নির্বাক বৃদ্ধা সাফিয়া বেগম

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী সন্তান হারিয়ে নির্বাক বৃদ্ধা সাফিয়া বেগম


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫


মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী সন্তান হারিয়ে নির্বাক বৃদ্ধা সাফিয়া বেগম

বরগুনা: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী সন্তান হারিয়ে নির্বাক বৃদ্ধা সাফিয়া বেগম। দুর্ঘটনায় হারিয়েছেন মেয়ের শ্বাশুরী খালেদাকেও। খবর শুনে দীর্ঘদিন ধরে শয়্যাসায়ী হওয়া সাফিয়া বেগম এখন কিছুই বলতে পারছেন না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন।

শনিবার বিকেল ২টায় সময় আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের কেওয়াবুনিয়া হাইস্কুলের সামনে এক মর্মান্তি সড়ক দুর্ঘটনায় স্বামী মৌলুভী মো. আজিজ খান (৫৮), মেয়ে মোসাদিকা বেগম (৩৫) ও মেয়ের শ্বাশুরী খালেদা বেগম (৬০) নিহত হয়েছেন। আহত হয়েছে মেয়ে মোসাদিকার স্বামী মাওলানা মো. জাহিদুল ইসলাম (৪০) নবজাত (১৮ ঘন্টা) ও অটোচালক আব্দুল হক (৫০)। আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে নবজাতক ও অটোচালক আব্দুল হকের অবস্থা আশঙ্কা জনক। স্বামী সন্তান আর মেয়ের শাশুরীসহ দুই পরিবারের ৩জনকে হারিয়ে কোন কথাই বলতে পারছেনা সাফিয়া বেগম। মোসাদিকার স্বামী জাহিদুল ইসলাম ও নবজাত ছিটকে সড়কের বাইরে পরায় তারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

তারপরও গুরুতর আহত হয়ে এখন তারা পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মৌলুভী মো. আজিজ খান গাজিপুর ফাজিল মাদরাসার জুনিয়র মৌলুভী ছিলেন।
নিহত মোসাদিকার ছোট দুই মেয়ে ফাতেমা (৬) ও ফাতেহা (৪০) খবর পেয়ে হাসপাতালে এসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিলেন আর বলছেন মোর মা কই। মোর মারে আইন্যা দ্যাও। হাসপাতালে উপস্থিত লোকজন তখন শুধু দীর্ঘশ^াস ফেলে বলছেন আল্লøাহ তুমি এই ভাবে কাউকে এতিম করো না।
নিহত মোসাদিকার স্বামী জাহিদুল ইসলাম কান্না জড়িত কন্ঠে বলেন, আমি বড় ভাগ্যবান ছিলাম আমার তিন কন্যা সন্তান জন্ম নেওয়ায়। ফাতেমা, ফাতেহার পর শুক্রবার জন্ম নেওয়া সেও কন্যা সন্তান। বড় ভাইগ্য লইয়া জন্ম হইলেও এহন স্ত্রী আর মারে হারাই মোর সব ভাগ্য নষ্ট অইয়া গ্যাছে। এহন আমি এতিম হইয়া গেছি। তিন মাইয়া লইয়া আমি কোথায় যামু কি করমু ভেবে পাচ্ছি না।
বাবা আজিজ খান আর ছোট বোন মোসাদিকাকে হারিয়ে নির্বাক বড় ভাই কাওছার খান। সে কান্না জড়িত কন্ঠে বলেন, বড় আদর করে কোলে পিঠে করে ছোট বোন মোসাদিকাকে মানুষ করেছি। বিয়ে দিয়েছে। সন্তান প্রসবের সময় স্বামীর বাড়ি যেতে দেই নাই। আমাদের বাড়িতে রেখে দিয়েছি। আজ ও আমাদের কাউকে কিছু না বলে চলে গেছে। এটা আমারা কোন মতেই মেনে নিতে পারছি না। কথাগুলো বলছিলেন আর বার বার কান্নায় ভেঙ্গে পরছিলেন।
স্থানীয় বাসিন্দা ও কয়েকজন প্রত্যাক্ষ দর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের মধ্য সোনাখালী গ্রামের বাসিন্দা নিহত মৌলুভী মো. আজিজ খানের বাড়িতে শুক্রবার রাত ৮টার সময় তার মেয়ে মোসাদ্দেক বেগমে একটি কন্যা সন্তান প্রসব করেন। মোসাদিকার এটি তুতীয় সন্তান। শনিবার দুপুরে নবজাতকের স্বাস কষ্ট দেখা দেয়। তাৎক্ষনিক তারা নবজাতকে চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি অটো ভাড়া করেন এবং দুপুর সোয়া ১টার সময় বাড়ি থেকে রওয়ানা করেন।

অটোতে ছিলেন নিহত মৌলুভী মো. আজিজ খান, তার মেয়ে নিহত মোসাদ্দিকা, মেয়ের শ^াশুুরী নিহত খালেদা বেগম ও মেয়ের স্বামী মাওলানা মো. জাহিদুল ইসলাম। অটোটি দুপুর ২টার সময় আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানের কেওয়াবুনিয়া হাইস্কুলের উত্তর পাশে যাওয়া মাত্র পিছন থেকে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকা গামী ইকরা লাক্সারী লি: ( ঢাকা মেট্টো-ব-১৫-৮৯৫৩) নামে একটি বাস বেপরোয়া গতিতে এসে পেছন থেকে যাত্রীসহ অটোকে চাপা দেয়। বাসের চাপায় অটোটি দুমওে মুছওে যায়।

এসময় বাসের চাপায় অটোতে থাকা মৌলুভী মো. আজিজ খান, মেয়ের শাশুরী খালেদা বেগম ঘটনাস্থলেই নিহত হন। এবং মেয়ে মোসাদ্দিকা গুরুতর আহত হন। আহত মোসাদিকাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান। এঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত মোসাদিকার স্বামী মাওলানা মো. জাহিদুল ইসলাম. নবজাতক (১৮ ঘন্টা বয়সী) ও অটোচালক মো. আব্দুল হক। অটোচালক ও নবজাতক বর্তমানে মুমুর্ষ অবস্থায় পটুয়াখালী জেনালেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদেও নিকট হস্তান্তর করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:১৯   ১৫২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ