![]()
ময়মনসিংহ: শেরপুর আঞ্চলিক মহাসড়ক তারাকান্দায় বাগুন্দা নামক স্থানে বাস-অটোরিকশা ও পিক আপের সংঘর্ষে দুই জন নিহত ও ৫জন আহত হয়েছেন। ২২ জুন (রবিবার) দুপর আনুমানিক ১২ সময় পঞ্চমুখী সংঘর্ষে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়, নিহতরা হলেন, মাওলানা আব্দুল কাদির (৪২) সিএনজি চালক পিতা মৃত আব্দুল কুদ্দুস, গ্রাম পানিহরি, নিশাত (১৫) পিতা সেলিম মিয়া ফুলপুর উপজেলা, গ্রাম: ধলি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে সিএনজি, অটোরিকশা, কাভার্ড ভ্যান ও হ্যান্ডট্রলির মধ্যে এ সংঘর্ষ হয়, পরবর্তী সময়ে দ্রুতগামী ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোড়ে ধাক্কা দেয়। এর ফলে ইজিবাইক বাসের ভিতর চলে যায় প্রত্যেক গাড়িই সাথে সাংঘর্ষিক ধাক্কা লাগার ফলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে এতে গাড়িগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যৌথ বাহিনীর সহযোগিতায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করেন।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন মারা যায়, পাঁচজন গুরুতর আহত হয় এর মাঝে একজন ময়মনসিংহ কলেজে ভর্তি রয়েছে অবস্থা আশংকা জনক।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৫:৪৩ ২১৭ বার পঠিত | ● আহত ● তারাকান্দা ● নিহত ● সড়ক