ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রনে কর্মশালা

দোহারে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রনে কর্মশালা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: রবিবার, ২২ জুন ২০২৫


দোহারে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রনে কর্মশালা

ঢাকা: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই জুন (বুধবার) সকাল ১১টায় পৌরসভা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় তামাক বিরোধী নীতিমালা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আইন, তামাক ব্যবহারে অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, শারীরিক ক্ষতি সম্পর্কে একটি ডকুমেন্টারী প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।
এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মো.রবিউল ইসলাম, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো.নুরুন্নবী,পৌরসভা নির্বাহী প্রকৌশলী মামুনূর রশীদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ফকরুল আশরাফ,পৌরসভা চিফ একাউন্টেড মো.লুৎফর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,দোহার শাখার মো.বিল্লাল হোসেন, শহিদুল, বাতেন, মানবাধিকার সংগঠনের দোহার শাখার সভাপতি নাছির উদ্দিন পল্লব প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাগন, সাংবাদিক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
প্রশিক্ষণ কর্মশালায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম তার বক্তব্যে বলেন, ব্যক্তি জীবনে ও জাতীয় জীবনে তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে উল্লেখ করে দেশে যুব সমাজকে রক্ষা করতে হলে তাদের মাদক ও তামাক দ্রব্য সেবন থেকে বিরত রাখতে হবে। আর সে কাজে আমরা যার যার অবস্থান থেকে কাজ করে যাবো। বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিরা যার যার অবস্থান থেকে তামাক দ্রব্য তথা মাদক বিরোধী অভিযান প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:২৬   ৩৪০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ