ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২২ জুন ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ১৬ বছর পর সালথায় বিএনপির কর্মী সম্মেলন

১৬ বছর পর সালথায় বিএনপির কর্মী সম্মেলন


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: রবিবার, ২২ জুন ২০২৫


১৬ বছর পর সালথায় বিএনপির কর্মী সম্মেলন

ফরিদপুর:  দীর্ঘ ১৬ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২২ জুন) বেলা ১২ টায় সালথা উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন দিলা’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সদস্য আমিনুর রহমান মুছা, মো. মুরাদ হোসেন, কেন্দ্রীয় ওলামাদলের দপ্তর সম্পাদক মাওলানা মো. মাসুম বিল্লাহ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সদ্য বিদায়ী সাবেক সভাপতি মো. ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী খসরু, সাবক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বার, মনিরুজ্জামান খান হুমায়ন, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, মো. শাহিনুর রহমান শাহিন, এ্যাড. জাহিদ হাসান লাভলু, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, মো. রাশেদ মিয়া, ফরিদুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান লিটন, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, মো. এনায়েত হোসেন সহ বিএনপি ও অংগ-সংগঠনের হাজারো নেতাকর্মী।

কর্মী সম্মেলনে জেলা নেতৃবৃন্দ বলেন, খুব শিগগিরই সালথা উপজেলা বিএনপির ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। দীর্ঘদিন যারা দল করতে গিয়ে কারা নির্যাতিত হয়েছেন। দলের দুঃসময়ে দলের পাশে ছিলেন, আওয়ামীলীগের সাথে কোন আতাত করে চলেননি, তাদেরকে কমিটিতে অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আগামী ১২ জুলাইয়ের মধ্যে ফরিদপুর জেলা বিএনপিসহ প্রতিটি উপজেলা ও পৌর কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:২১:২৫   ৪১৫ বার পঠিত  |