ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » প্রবেশপত্র আটকিয়ে বকেয়া টাকা আদায়ের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রবেশপত্র আটকিয়ে বকেয়া টাকা আদায়ের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ জুন ২০২৫


প্রবেশপত্র আটকিয়ে বকেয়া টাকা আদায়ের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

পিরোজপুর: কাউখালী উপজেলার সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ডিগ্রি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে বকেয়া টাকা আদায়ের অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। এর প্রতিবাদে অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

রবিবার (২২ জুন) দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের দাবির মুখে টাকা আদায়ের সিদ্ধান্ত বাতিল করেন অধ্যক্ষ।

জানা গেছে,চলতি ডিগ্রি ও এইচএসসি পরীক্ষায় সরকারি কাউখালী মহাবিদ্যালয় থেকে ডিগ্রিতে ১১৪ জন ও এইচএসসিতে ২২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। রবিবার পরিক্ষার্থীরা কলেজে তাদের প্রবেশপত্র আনতে গেলে প্রবেশপত্র বিতরণে দায়িত্বপ্রাপ্তরা অধ্যক্ষ মোঃ আব্দুল মালেকর নির্দেশে প্রবেশপত্র আটকে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে তাদের বকেয়া ৫০০ - ২৫০০ টাকা করে দাবি করেন। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, রোববার তারা প্রবেশপত্র আনতে গেলে শিক্ষকরা ৫০০ -২৫০০ টাকা করে দাবি করেন। কিসের টাকা জানতে চাইলে শিক্ষকরা বলেন আমাদের কাছে কলেজের বকেয়া রয়েছে সেই টাকা আদায় করা হচ্ছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে কলেজের অধ্যক্ষ তাদের সাথে সমঝোতায় বসেন। পরে তাদের প্রবেশপত্র দেয়া হয়।

অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক বলেন, ডিগ্রি ও এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বাবদ কোন টাকা আদায় করা হচ্ছে না। যেসব শিক্ষার্থীর কাছে বেতন, সেশনচার্জ ও পরীক্ষার ফির টাকা বকেয়া রয়েছে তা আদায় করা হচ্ছে। তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের প্রবেশপত্র দেয়া হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:২৫:৫৮   ১৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ