ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৩ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দিন ব্যাপী উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত

কাউখালীতে দিন ব্যাপী উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


কাউখালীতে দিন ব্যাপী উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত

পিরোজপুর:বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় দেশব্যাপী উপজেলা পর্যায়ে কাব কার্ণিভাল আয়োজনের অংশ হিসেবে ২৩ জুন সোমবার পিরোজপুরের কাউখালী উপজেলা পর্যায়ে কাব কার্নিভাল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় ।

কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস্ এর সভাপতি স্বজল মোল্লা । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কমিশনার সুব্রত রায় , উপজেলা স্কাউট সম্পাদক সামসুর রহমান মিজান, উপজেলা কাব লীডার মোঃ নজরুজ্জামান সিকদার ও উপজেলা স্কাউট লিডার বাবুল কৃষ্ণ ঘোষ সহ উপজেলা স্কাউট এর নেতৃবৃন্দ ।

সকাল সাড়ে ১১ টায় জাতীয়ভাবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে একযোগে সারা বাংলাদেশের কাব কার্নিভাল অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন । উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয় থেকে ছয় জন কাব স্কাউটার ও একজন কাব শিক্ষক সহ সর্বমোট ২১০ জন কাব স্কাউটার ও কাব লিডার এ কার্নিভালে অংশ নেয় ।
দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বিষয় নির্ধারণ, নির্ধারিত বিষয়গুলি উপস্থাপন (বিভিন্ন ষ্টেশন তৈরি), কার্ণিভাল আরম্ভের পূর্বে একজন রাজা ও একজন মন্ত্রী সেজে প্রথমে রাজা এই আনন্দ দায়ক, উদ্দীপনামূলক, শিক্ষামূলক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যাখ্যা করেন । কার্ণিভাল চলাকালীন রাজা ও মন্ত্র্রি ঘুরে ঘুরে স্টেশন পরিদর্শণ করেন এবং কার্ণিভাল শেষে তাবু জলসা ও মুল্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয় ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৩:৪১   ৮৮ বার পঠিত  |