ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব এওয়ার্ড গ্রহণ করলেন শিক্ষার্থী উম্মে হাবিবা

প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব এওয়ার্ড গ্রহণ করলেন শিক্ষার্থী উম্মে হাবিবা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব এওয়ার্ড গ্রহণ করলেন শিক্ষার্থী উম্মে হাবিবা

পটুয়াখালী: বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস এর হাত থেকে শাপলা কাব এওয়ার্ড গ্রহণ করলেন কলাপাড়া মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা সুন্নাহ।

সোমবার ২৩ জুন বেলা সাড়ে ১১টায় কাব কার্নিভাল বাংলাদেশ স্কাউটস এর কাব কার্নিভাল ২০২৫ উদ্বোধন অনুষ্ঠান শেষে এ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। উম্মে হাবিবা সুন্নাহ ২০২৪ সনের স্কাউট শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে বরিশাল অঞ্চলে ১ম স্থান অধিকার করেছেন। তিনি বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর ৬ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

তার বাবা আহসান হাবিব চুন্নু বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র‍্যাকের এলাকা ব্যবস্থাপক হিসেবে বরিশালে কর্মরত। তার মা রাবেয়া সুলতানা রিপা স্কুল শিক্ষিকা। সুন্নাহ’র গ্রামের বাড়ি লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে।

উম্মে হাবিবা সুন্নাহ বলেন, এ অর্জন আমার পিতা-মাতা এবং শিক্ষদের। লেখা-পড়া করে আমি একজন ডাক্তার হয়ে অসহায় মানুষের চিকিৎসা দিতে চাই। এ জন্য সকলের দোয়া কামনা করছি।

মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা জানান, উম্মে হাবিবা সুন্নাহ আমার বিদ্যালয় থেকে শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে বরিশাল অঞ্চলে ১ম হওয়ায় শিক্ষক হিসেবে নিজেকে ধন্য মনে করছি। আমি তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ কমান্ডার এম রাকিবুল হাসান সরকার (শিক্ষা), বিএন জানান, উম্মে হাবিবা সুন্নাহ আমার বিদ্যালয়ের ৬ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষাসহ কো-কারিকুলার অ্যাকটিভিটিতে সে সমানভাবে পারদর্শী। তাকে আরও দক্ষ করে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম জানান, কলাপাড়ায় ২০২৪ সনের শাপলা কাপ অ্যাওয়ার্ড মূল্যায়নের ২৭ জন এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মূল্যায়নের ১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উম্মে হাবিবের সুন্নাহ শাপলা কাব আওয়ার্ডে বরিশাল অঞ্চলে প্রথম স্থান অধিকার করেছেন। কলাপাড়া উপজেলা স্কাউটস এর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি আমরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৭:৪৪   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ