ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে ক্ষুদ্র প্রান্তিক কৃষক ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

সুজানগরে ক্ষুদ্র প্রান্তিক কৃষক ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


সুজানগরে ক্ষুদ্র প্রান্তিক কৃষক ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

পাবনা: সুজানগর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ধান বীজ, রাসায়নিক সার এবং আম, জাম,কাঁঠাল,নারিকেল,নিম,বেল সহ বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে বীজ,চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন ও উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমান। অতিথিরা তাদের বক্তব্যে কৃষি উন্নয়নে প্রদত্ত প্রণোদনার সুযোগকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাওয়ার জন্য কৃষক-কৃষাণীদের প্রতি আহবান জানান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং খরিফ/২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার প্রায় ২৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী এবং শিক্ষার্থীদের মাঝে ওই বীজ,চারা ও সার বিতরণ করা হয়।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:৪৯:৫৩   ২১২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ