ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৩ জুন ২০২৫
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে কাপ কার্নিভাল অনুষ্ঠিত

ভেড়ামারায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে কাপ কার্নিভাল অনুষ্ঠিত




ভেড়ামারায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে কাপ কার্নিভাল অনুষ্ঠিত

কুষ্টিয়া: ভেড়ামারায় বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ও ভেড়ামারা উপজেলা বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে কাপ কার্নিভাল ২০২৫ দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ভেড়ামারা। তিনি বলেন কাজ হচ্ছে একটি স্বেচ্ছাসেবক সংগঠন একটি পরিকল্পিত আদর্শ সংগঠন। এই কমিটির কাজ প্রতিদিন একটা না একটা ভালো কাজ করা এবং আনান্দমুখর পরিবেশে নেতৃত্ব দিও।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কাব কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, কাব স্কাউটস ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, কাব লিডার আফসানা তানিয়া, ছাল্লাহ উদ্দিন আহমেদ, এমদাদুল হক, মোমিনুল ইসলাম, ছবিরুল ইসলাম, মাসুদ করিম, আব্দুস সালাম প্রমুখ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:১৭:৩০   ২১১ বার পঠিত  |