ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে সন্ত্রাসী, ডাকাতি ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

আড়াইহাজারে সন্ত্রাসী, ডাকাতি ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


আড়াইহাজারে সন্ত্রাসী, ডাকাতি ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ডাকাতদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করছে স্থানীয়রা। সোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি (আদর্শ বাজার) সেতু এলাকায় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দুপ্তারা ইউনিয়নের ভূক্তভোগী শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনের পূর্বে ভূক্তভোগী এলাকাবাসী মিছিল করে। মিছিলে ‘ডাকাতদের আস্তানা গুড়িয়ে দাও ভেঙ্গে দাও’, ডালিম ডাকাতের আস্তানা গুড়িয়ে দাও ভেঙ্গে দাও’ এ ধরনের নানা স্লোগান নিয়ে গিরদা, কালিবাড়ি, ঋষিপাড়াসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধন শেষে ইউএনও ও থানার ওসির বরাবর এলাকাবাসীর পক্ষে গিরদা গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন ও রফিকুল ইসলাম বাদী হয়ে ডালিম ও তার সহযোগিদের গ্রেপ্তারের দাবীতে একটি স্বারকলিপি প্রদান করে।
ওই এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন জানান, গিরদা এলাকার ডালিম মিয়া ও তার সহযোগিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাত, অস্ত্রধারী. পরবিত্তলোভী এবং অসৎ চরিত্রের লোক। তাদের বিরুদ্ধে ডাকাতি, মাদক ও সন্ত্রাসী কর্মকা-ের ঘটনায় থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে। তারা এলাকায় যুবসমাজ নষ্ট করার জন্য মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছে। ডালিম ও তার সহযোগিদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ সবসময় আতঙ্কগ্রস্থ থাকে।
ভূক্তভোগি সাদিয়া বেগম বলেন, আমার একমাত্র ছেলেকে ডালিম মাদক সেবন করা শেখায়। ছেলে এখন মাদকাসক্ত হয়ে নানা অপকর্ম জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ডালিম প্রথমে বিনামূল্যে ইয়াবা, গাঁজা সেবন করায়। শখেন বশে অনেক উঠতি বয়সের তরুণ মাদক সেবন করে। পরে ধীরে ধীরে আসক্ত হয়ে পড়লে বাবা মার কাছ থেকে ওই তরুণকে টাকা এনে দিতে বলে। টাকা দিতে না পারলে তাকে টাকার জন্য নানা অপরাধকর্মের দিকে ঠেলে দেয়। এভাবে সে মাদকাসক্ত বানিয়ে এলাকার কত ছেলেদের নষ্ট করেছে তার হিসেব নেই। আমরা ডালিম ও তার সহযোগিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আরেক ভূক্তভোগি আয়নাল মিয়া জানান, তার দুই ছেলেকে ফুসলিয়ে ডালিম মাদক সেবন করার এক পর্যায়ে মাদকাসক্ত করে তোলে । এখন দুই ছেলে মাদকের টাকার জন্য তার পরিবারের অন্য সদস্যের শারীরিক ও মানসিক নির্যাতন করে। ডালিমকে বার বার বলা সত্বেও সে মাদক সরবরাহ করা বন্ধ করেনি। বরং উল্টো হুমকী দমকী দেয়। মাদক বিক্রেতা ডালিম শুধু আমার ছেলেদের নষ্ট করেনি। আশপাশের তরুণ যুবকদের টার্গেট করে মাদকাসক্ত বানাচ্ছে। মাদকের টাকা পরিবার থেকে সংগ্রহ করতে না পারলে ডালিম তাদের দিয়ে বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করতে থাকে।
ওই এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘একাধিক ডাকাতি, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কার্যক্রমের মামলা আসামী ডালিম ও তার গ্যাংদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির আওতায় আনতে হবে। আমরা দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছি। কোনো প্রতিকার না পেয়ে এলাকার সাধারণ এলাকাবাসীর আজ মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা কর্তৃপক্ষের কাছে দ্রুত এসব অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
আড়াইহাজারে ইউএনও সাজ্জাত হোসেন জানান, এ ব্যপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, সন্ত্রাসী যেইহোক তাদের আইনের আওতায় এসে শাস্তির ব্যবস্থা করা হবে।
সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন তার বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ পেয়েছি দ্রুততম সময়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৩:০০   ১৪৪ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ