ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » ৬ দফা দাবিতে নবীনগর স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

৬ দফা দাবিতে নবীনগর স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫


৬ দফা দাবিতে নবীনগর স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, কেন্দ্রীয় সমন্বয় পরিষদের গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা ২ ঘন্টা অবস্থান কর্মসূচী পালন করেছেন। গতকাল মঙ্গলবার (২৪/০৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেইটে এই অবস্থার কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নবীনগর শাখার সভাপতি রকিব উদ্দিন খানের সভাপতিত্বে ছয় দাবী তুলে ধরে ১.নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধনে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান করে ১৪ তম গ্রেড প্রদান ২. ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা ১১ তম গ্রেড প্রদান ৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ ৪.পুর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাশ স্কেলে আত্তীকরণ করতে হবে, ৫. বেতনস্কেল উন্নীতকরণের পুর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগন যতো সংখ্যক টাইমস্কেল,উচ্চতর ধাপ প্রাপ্য বা প্রাপ্ত হয়েছেন তা পরবর্তী পুনঃ নির্ধারিত বেতনস্কেলের সাথে যোগ করতে হবে,৬.পুর্বের এসআইটি কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী হিসেবে গন্য করে সরাসরি ১১ তম গ্রেড প্রদান করতে হবে।

এই ছয় দফা বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন, মোহাম্মদ ইলিয়াস জাবেদ,সাইফুল ইসলাম ফরহাদ ফারজানা সুমি প্রমূখ।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৪২:৪৪   ২০৯ বার পঠিত  |