ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

কালীগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫


কালীগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

গাজীপুর: স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক ¯œাতক/সমমনা সংযুক্ত করে ১৪ গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিতে গাজীপুরের কালীগঞ্জে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো চত্বরে গতকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত দুই ঘন্টা স্বাস্থ্য সহকারীরা এই অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন।
সংগঠনের কালীগঞ্জ উপজেলার শাখার সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল পাঠানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমন্বয়ক সোহাগ চন্দ্র রনি, উপদেষ্টা বাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী মোজাম্মেল হক ও সহ-সাধারণ সম্পাদক সুমন চন্দ্র বিশ্বাস।
বক্তারা বলেন, মানব জন্মের পর থেকে প্রতিষেধক টিকা কার্যক্রম স্বাস্থ্য সহকারীরাই পরিচালনা করে আসছেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথার্থভাবে পালনের পরও আমরা এখনও টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। এটি শুধু অবমাননাকর নয়, এটি আমাদের পেশাগত ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। স্বাস্থ্য সহকারীদের মূল দাবি নিয়োগবিধি সংশোধন করে স্নাতক (বিজ্ঞান) ডিগ্রিধারীদের উপযুক্ত মর্যাদা দিয়ে ১৪তম গ্রেড নির্ধারণ, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করা।

পাশাপাশি পদোন্নতিতে ধারাবাহিক গ্রেড উন্নয়ন এবং স্বাস্থ্য খাতের আন্তর্জাতিক সাফল্যে ভূমিকা রাখা সত্ত্বেও দীর্ঘদিন ধরে চলা বেতন বৈষম্য দূর করার আহবান জানান। তারা আরোও বলেন, দীর্ঘদিন ধরে বারবার আবেদন ও স্মারকলিপি প্রদান সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। এবার যদি দাবিসমূহ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হয় তবে তারা আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে আলটিমেটাম দেন।
বক্তারা আশা প্রকাশ করেন, অন্তর্র্বতীকালীন সরকার ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর বৈষম্য দূর করে ন্যায্য অধিকার নিশ্চিত করবে। দেশের স্বাস্থ্যখাতে টিকাদান কার্যক্রমের নিরবচ্ছিন্ন অগ্রগতির জন্য তারা সময়োপযোগী পদক্ষেপ নিবেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:৪৪:০১   ১৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ