ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পরিচালক এরান ক্রিভির সঙ্গে কায়ার চতুর্থ প্রেম শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প ব্রাইটনের মাঠে ৩–০ গোলে হারল আর্সেনাল এলজিইডির সভায় অনুপস্থিতি নিয়ে কর্মকর্তাদের তিরস্কার প্রতিমন্ত্রী শাহে আলমের বগুড়ায় শফিকুর রহমানের অভিযোগ, ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত একদল চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বিষ প্রয়োগ করে মাছ নিধন, অভিযোগ দায়ের

ভেড়ামারায় বিষ প্রয়োগ করে মাছ নিধন, অভিযোগ দায়ের


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫


ভেড়ামারা: উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিতভাবে অভিযোগ আজ মঙ্গলবার ২৪ শে জুন তারিখে জমা দেন জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যগণ।

তারা বলেন, গতকাল সোমবার ইং-২৩/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় ভেড়ামারা উপজেলাধীন ধরমপুর ইউনিয়নস্থ মানিকের বাঁধ হইতে জুনিয়াদহ ইউনিয়নস্থ জগশ্বর ব্রীজ পর্যন্ত লিজকৃত ও চাষকৃত ভোগেরদহ জলমহলে বিষ/তামাকের গর্দা প্রয়োগ করে বেআইনী ও জোরপূর্বকভাবে মৎস্য আহরণ করে। যাহা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী যেকোনো ছোট বড় জলাধারে যেকোনো প্রকার বিষ প্রয়োগের মাধ্যমে মৎস্য আহরণ আইনত দন্ডনীয় অপরাধ। আইনে বলা আছে বিষ প্রয়োগ ও পানি শুকিয়ে মাছ আহরণ করা যাবে না।

কামরুজ্জামান (৫৩), পিতা-মৃত জামাত আলী মালিথা, সাং-মণ্ডলাহাবাসপুর (ওয়ার্ড নং-০৭) সহ অনেকেই ঘটনা দেখে ও শুনে। বিষয়টি নিয়ে জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে উল্লেখিত ঘটনার বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের নামে যথাক্রমে ০১। মোঃ আসাদুজ্জামান মিঠু (৪৫), পিতা-মৃত আফসার আলী, সাং-রামচন্দ্রপুর, ধরমপুর, ০২। মোঃ রবিউল সরকার (৫৬), পিতা-মৃত ছের আলী দফাদর, সাং-সাতবাড়িয়া (উত্তরভবানীপুর), ধরমপুর, ০৩। মোঃ জাইদুল (২৮), পিতা-মোঃ পিয়ার আলী, ০৪। মোঃ বাইজিদ (৪০), পিতা-মৃত রাহাত উল্লাহ, উভয়সাং-নবগঙ্গা, ধরমপুর, ০৫। মোঃ রবিউল ইসলাম (৩৮), পিতা-মৃত ওয়াজ প্রামানিক, ০৬। মোঃ কাজল গাজী (৩০), পিতা-মোঃ সৈয়দ হোসেন গাজী, উভয়সাং-মওলাহাবাসপুর, জুনিয়াদহ, সর্বউপজেলা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া নামে অভিযোগ জমা দেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৪৬:৫৭   ২২৪ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি
ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ
৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ
কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ
ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু



আর্কাইভ