![]()
পাবনা: ৬দফা বাস্তবায়নের দাবিতে চাটমোহরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চাটমোহর উপজেলা শাখার সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শীলা খাতুন, অলি আহমেদ, কোষাধ্যক্ষ আওরঙ্গজেব হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সদস্য আনিসুল হক প্রমুখ।
আর/ এন
বাংলাদেশ সময়: ২১:১৫:০৩ ১৪৩ বার পঠিত | ● অবস্থান ● কর্মসূচি ● চাটমোহর ● স্বাস্থ্য সহকারী