ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা কারাগারে

চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা কারাগারে


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫


চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা কারাগারে

পাবনা: চাটমোহরে বিস্ফোরক আইনে পলাতক দুই আ.লীগ ও কৃষক লীগ নেতাকে আটকের পর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মূলগ্রাম ও ফৈলজানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে চাটমোহর থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন- মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে খলিলুর রহমান। অপরজন ফৈলজানা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবাখলী গ্রামের তাজেম সরদারের ছেলে জাহিদুল ইসলাম ডাবলু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল আলম জানান, আটক দুই জন হরিপুর ইউনিয়নে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার ভুক্ত আসামী ছিলেন। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:১০:২৪   ২০২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ