ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা

কলমাকান্দায় ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫


কলমাকান্দায় ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ১নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ জুন ২০২৫) বিকেলে উপজেলার নাগনী চারিকুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তারা মিয়া। সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রহমত আলী ও মানিক মাস্টার।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের। তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ, নাজিম ও জিহাদ খান মিতুল,
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজল ও সাধারণ সম্পাদক মো. সাইকুল ইসলাম,সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব মো. শাজাহান কবির, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়া, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মানিক মিয়া প্রমূখ।

এ ছাড়াও সভায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা দলীয় ঐক্য জোরদার, আগামী জাতীয় নির্বাচন এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও দলের মঙ্গল কামনা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৪:৪৪   ১৮৫ বার পঠিত  |