ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫


নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সব বাহিনীর প্রধানরা আজকে নিশ্চিত করেছে যে নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। নির্বাচন করতে যত ধরনের সহযোগিতা দরকার হবে নির্বাচন কমিশনকে সেটা আমরা দেবো। নির্বাচন কমিশন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেবে, এটাই আমাদের আশা।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে। কীভাবে আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এটা নিয়ে আলোচনা হয়েছে। আজকে মোটামুটি সব বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা আজকে নিশ্চিত করেছে যে নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।

তিনি বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না। যারা নির্বাচনে অংশ নেন তাদের ওপর কিন্তু নির্ভর করে। সেটা আপনারাও তাদের বলবেন।

দিনের ভোট রাতে হয় সে সময়ও আইন-শৃঙ্খলা বাহিনী ছিলো কিন্তু তারা পদক্ষেপ নেয়নি- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সে সময় তো আপনারাও মাঠে ছিলেন, কোনো কিছু বলেননি।

সামনের নির্বাচনে রাতে ভোট যাতে না হয় পুলিশ কি সেটা নিশ্চিত করবে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা শুধু পুলিশ না, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ পোলিং অফিসার, রির্টানিং অফিসার, প্রিজাইটিং অফিসারদেরও একটা ভূমিকা থাকে। তবে সর্বোপরি নির্বাচন কমিশন।

তিনি বলেন, যেহেতু পুরো নির্বাচন নির্ভর করে নির্বাচন কমিশনের ওপর। দেশের সকল বাহিনী কিন্তু তখন তাদের আন্ডারে কাজ করে। নির্বাচন কমিশন জাতীকে একটা ভালো নির্বাচন উপহার দেবে এটাই আমরা সবাই আশা করি। নির্বাচন করতে যত ধরনের সহযোগিতা দরকার হবে নির্বাচন কমিশনকে সেটা আমরা আমরা দেব।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:২৯:০৩   ১৭৮ বার পঠিত  |   







প্রধান সংবাদ থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানুষ যেন এনবিআরকে ভয় না পেয়ে বিশ্বাস করে: তারেক রহমান
আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার
দেশে অনেক বিভ্রান্তকারী আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
বিভ্রান্ত নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী



আর্কাইভ