ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৫ জুন ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় টমটম-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

হাতিয়ায় টমটম-অটোরিকশা সংঘর্ষে নিহত ১


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


হাতিয়ায় টমটম-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

নোয়াখালী: বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার কাজির বাজার এলাকায় বাজারে টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নাছির উদ্দিন (৪৫)। নিহত নাছির উদ্দিন সোনাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মৃত শাহে আলমের ছেলে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার চৌমুহনী বাজার থেকে চরচেঙ্গা বাজার প্রধান সড়কে কাজির বাজারে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জামাল হোসেন জানান, ব্যাটারি চালিত একটি অটোরিক্সা করে চরচেঙ্গা বাজার থেকে ছেলের ঔষধের জন্য ওছখালীর উদ্দেশ্য যাচ্ছিলেন নাছির। বিপরীত দিক থেকে একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়।ঞ এতে রিক্সার যাত্রী নাছির উদ্দিন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের নাম ঠিকানা পাওয়া যায় নি।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, সড়কে পর্যাপ্ত নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর নজরদারির ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:১০:৫৩   ২০৫ বার পঠিত  |