ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আড়াইহাজারে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


আড়াইহাজারে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বাংলাদেশ সেনাবাহিনীর একদিনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) উপজেলার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে পাঁচশতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৯ আর্টিলারি ব্রিগেড এর তত্ত্বাবধানে সকল দুঃস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ ও চশমাও বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বিশেষ এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বাংলাদেশ সেনাবাহিনীর চক্ষু বিশেষজ্ঞ ডা. মেজর কানিজ ফাতেমা এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন নিশাত ও ক্যাপ্টেন মুবিন, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা সেবার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন পিএসসিসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা এই মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রাপ্ত রোগী এবং এলাকার মানুষজন বাংলাদেশ সেনাবাহিনীর মানব কল্যাণমূলক এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতেও প্রত্যন্ত অঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ এই মেডিকেল ক্যাম্পেইন চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জানানো হয়।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:০৮:০৫   ১৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ