ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৫ জুন ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে মারপিটের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ১

চাটমোহরে মারপিটের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ১


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


চাটমোহরে মারপিটের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ১

পাবনা: চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি হলেন চরপাড়া গ্রামের রোস্তম আলী মোল্লার ছেলে বশির মোল্লা (৪৭)।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চরপাড়া সাহেব বাজারে। ও ঘটনায় রনি বাদি হয়ে মঙ্গলবার থানায় মামলা করেছে। এদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে ইজাবত আলীর ছেলে আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করে বুধবার পাবনা জেল হাজতে প্রেরণ করেছেন।
জানা গেছে, উপজেলার বিশাকোল গ্রামের ইজাবত আলীর ছেলে কুতুব উদ্দিন ও আঃ কুদ্দুস এবং আঃ রশিদের ছেলে আমিরুল বশির মোল্লার পরিবারের রাইস মিলের ড্রাইভারকে মারপিট করেন। বিষয়টি শোনার জন্য বশির মোল্লা, নবীর চাঁদসহ অন্যরা চরপাড়া সাহেব বাজারে গিয়ে কুতুব উদ্দিনকে জিজ্ঞেস করলে বাকবিতন্ড শুরু হয়।

এক পর্যায়ে কুতুব গং লোহার রডসহ লাঠিসোটা দিয়ে বশিরকে অতর্কিত ভাবে মারপিট করে চলে যায়। আহত বশিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হাসপাতালে গিয়ে আহত বশিরের সাথে কথা বলেছেন।
আহত বশির মোল্লার ছেলে রনি জানান, কুতুব গং মাদকসেবী। মাদকাসক্ত অবস্থায় মারধর করেছে। তাছাড়া এলাকার বিভিন্ন অপকর্মের সাথে এরা জড়িত।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার ২ নং আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:১৩:৪৯   ১২২ বার পঠিত  |