ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কলমাকান্দায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


কলমাকান্দায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম মোঃ মোকাদ্দাস আলী (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

বুধবার (২৫ জুন) দুপুরের দিকে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় অবস্থিত বিষ্ণুপুর মহসিনিয়া দাখিল মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা ভবনের নির্মাণকাজ চলাকালীন সময়ে বিদ্যুতের লাইন সংযোগের কাজ করছিলেন মোকাদ্দাস। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা ভবন থেকে তিন তলায় পড়ে যান। সঙ্গে সঙ্গে সেখানকার অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে কলমাকান্দা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক বাবুল হাসান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:১৫:৫২   ২৮৭ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ