ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৫ জুন ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ১১০ স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি

ভূঞাপুরে ১১০ স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


ভূঞাপুরে ১১০ স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি

টাঙ্গাইল: “একটি শিশু, একটি স্বপ্ন- ফুলের সাথে বিকাশিত হোক আগামীর প্রজন্ম” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে একযোগে ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৩০ টি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো.আবু আব্দুল্লাহ খান।

বুধবার (২৫ জুন) সকালে ভূঞাপুর পৌরসভার ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোমলমতি শিশুদের নিয়ে বৃক্ষরোপন শুরু করেন তিনি। গাছের মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, জারুল এবং সোনালু ।

এ সময় ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা : আকতার বানু, সহকারী শিক্ষা অফিসার মাহবুবর রহমান, প্রধান শিক্ষক রাসেল কবিরসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:২০:১৮   ১৪৬ বার পঠিত  |