ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৫ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীর কচাঁ নদী থেকে মাছ ধরার নেট জাল জব্দ

কাউখালীর কচাঁ নদী থেকে মাছ ধরার নেট জাল জব্দ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


কাউখালীর কচাঁ নদী থেকে মাছ ধরার নেট জাল জব্দ

পিরোজপুর: কাউখালীতে শাপলাজা খালের মোহনায় কচা নদীতে মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযানে ছোট প্রজাতির মাছ ধ্বংসে ব্যবহৃত নিষিদ্ধ ২টি নেট বাঁধা জালসহ প্রায় ১০ মন গুরা মাছ জব্দ করা হয়েছে।
বুধবার (২৫জুন) দুপুরে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাসিয়া এলাকার কচা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো.হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযান টের পেয়ে জাল ফেলে রেখে জেলেরা পালিয়ে যান। পরে নদী থেকে ২টি অবৈধ নেট বাধা জাল জব্দ করে।
জাটকা সংরক্ষণে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরে উদ্ধারকৃত গুড়া মাছগুলো কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৯:২৩   ১৬৫ বার পঠিত  |