ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে ইউপি সদস্যকে মারধর করে টাকা ছিনতাই

বাউফলে ইউপি সদস্যকে মারধর করে টাকা ছিনতাই


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


বাউফলে ইউপি সদস্যকে মারধর করে টাকা ছিনতাই

পটুয়াখালী: বাউফলের কাঁচাসড়কের তালগাছ কেটে নেয়ার জন্য বলায় কেশবপুর ইউনিয়ন পরিষদের মেম্বর সাইফুল ইসলামকে পিটিয়ে নগদ ৩০ হাজার টাকা ও গাড়ির চাবি নিয়ে এলাকার কতিপয় দুর্বৃত্তদল। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ বিষয়টি স্থানীয় লোকদের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বুধবার বিকালে স্থানীয় মৃধার বাজারে এ ঘটনা ঘটে।
আহত সুত্র জানায়,কেশবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর সাইফুল ইসলাম (৪৬) একই ওয়ার্ডের একটি কাঁচাসড়ক সংস্কারের জন্য বরাদ্ধ পায়। এ সড়কটি স্থানীয় বাচ্চু মেলকারের জমির উপর দিয়ে চলে যায়। এ সড়কে তিনটি তাল গাছ ও একটি রেন্ট্রি গাছ লাগান বাচ্চু মেলকার। গাছ তিনটি না কাটলে সড়ক প্রসস্থ হচ্ছে না। এ গাছ তিনটিকে কেটে নেয়ার জন্য তাকে বার বার তাগিদ দেন। এ ঘটনা নিয়ে মৃধার বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে বাচ্চু মেলকার এবং তাঁর সঙ্গীয় জয়নাল আবেদিন বেধরক মারধর করে নগদ ৩০ হাজার টাকা ও হোন্ডার চাবি নিয়ে যায় বলে।

এ বিষয়ে বাচ্চু মেলকার জানান,তাকে মারধর করা হয়নি। সড়কে তিনটি গাছ,লোক পাইনি কাটাতে বলছি,মেম্বর সাহেব,দুয়েকদিনের মধ্যে কেটে নিব বলায় সে উত্তেজিত হয়ে গালিগালাজ করেন।

এ বিষয়ে সাইফুল জানান,তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে দেখা মাত্র লোকজন নিয়ে হামলা করে ৩০ হাজার টাকা এবং গাড়ির চাবি নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী জানান,একজন মেম্বার কে বাজারে প্রকাশ্যে মারধর করেছে। এটা মেনে নেয়া যায়না।
বাউফল থানার অফিসার ইনচার্জ, আকতারুজ্জামান সরকার বলেন,বিষয়টি তিনি জানেন না। তবে যে কোন ফৌজদারি অপরাধীদের ছার দেয়া হবে না ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৫:৪১   ৪৬৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ