ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৫ জুন ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইর ইটভাটা মালিক সমিতির প্রতিবাদ সভা

সিংগাইর ইটভাটা মালিক সমিতির প্রতিবাদ সভা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


সিংগাইর ইটভাটা মালিক সমিতির প্রতিবাদ সভা

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠুকে জড়িয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন সিংগাইর উপজেলা ইটভাটা মালিক সমিতি।
বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলঅর খোলাপাড়াস্থ সমিতির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. ইলিয়াছ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুছ কোম্পানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাটা মালিক মো. মোয়াজ্জেম হোসেন, মো. মজনু মিয়া,সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবু, নজরুল, আউয়াল, সুরুজ ও গাজী প্রমূখ।
এ সময় আরো ২০/২২ জন ইটভাটা মালিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত ২৩ জুন দৈনিক  পত্রিকায় “চাঁদাবাজী দখল বানিজ্য এক মিঠুতে অতিষ্ঠ সিংগাইরের বহু মানুষ” শিরোনামে প্রকাশিত সংবাদে ভাটা মালিকদের কাছ থেকে মিঠুর চাঁদা নেয়ার যে তথ্য প্রকাশ করা হয়, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওই রিপোর্টার মালিক সমিতির কারও সাথে কথা না বলে মনগড়া প্রতিবেদন তৈরি করেছেন বলেও তারা উল্লেখ করেন। যা বাস্তবতা বিবর্জিত। সংশ্লিষ্ট রিপোর্টারকে এ রকম মিথ্যা ও বিভ্রান্তি মুলক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা। এ সময় সিংগাইরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৯:০৫   ২৫৩ বার পঠিত  |