ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে জখম, আটক ১

সালথায় গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে জখম, আটক ১


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


সালথায় গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে জখম, আটক ১

ফরিদপুর: সালথায় গভীর রাতে ঘরে ঢুকে রাশেদা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত যুবক নয়ন মাতুব্বর (২২)। মঙ্গলবার (২৪জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে এঘটনা ঘটে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাশেদা বেগম ওই গ্রামের মৃত হান্নান মোল্যার স্ত্রী। এঘটনায় হামলাকারী যুবক নয়ন মাতুব্বরকে আটক করেছে সালথা থানা পুলিশ। আটককৃত নয়ন একই গ্রামের আরফুজ মাতুব্বরের ছেলে।

বুধবার সকাল ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় রাশেদা বেগমের একটি বক্তব্য সোশাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনি বলেন, নয়ন বাইরে থেকে বলে দাদী দরজা খোলেন পুলিশ এসেছে, কথা বলবে আপনার সাথে। এটা বলার পর আমি ঘরের দরজা খুলে দেই। তখন নয়ন একা ঘরে মধ্যে ঢুকে আমাকে এলোপাতারী কুপিয়েছে। আসলে পুলিশ ছিলো না। পুলিশের নাম ব্যবহার করে আমাকে দিয়ে আমার ঘরের দরজা খোলায়ছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, গভীর রাতে খোয়ার গ্রামের নয়ন মাতুব্বর নামে এক যুবক মাদকাসক্ত অবস্থায় রাশেদা বেগমকে চাকু দিয়ে কুপিয়ে জখম করে। রাশেদা বেগম বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় হামলাকারী নয়ন মাতুব্বরকে আটক করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৪:২৮   ১৭০ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ