ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে বিএনপি নেতার মতবিনিময়

হাতিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে বিএনপি নেতার মতবিনিময়


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


হাতিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে বিএনপি নেতার মতবিনিময়

নোয়াখালী: হাতিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ও হাতিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা শাখাওয়াত হোসেন শওকত। ঈদ পরবর্তী হাতিয়ার সমসাময়িক বিষয় ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রেসক্লাবের নতুন কমিটির সঙ্গে কেন্দ্রীয় বিএনপির এ নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪জুন) রাতে ওছখালী শহরে স্থানীয় রেস্তোরায় বিএনপি নেতা শাখাওয়াত হোসেন শওকতের আহ্বানে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নব গঠিত হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জিএম ইব্রাহীম,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। সিনিয়র সাংবাদিক মোহাম্মদ ইফতেখার হোসেন তুহিন ও মোহাম্মদ ইসমাইল হোসেন কিরন। সহ সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান রাসেল। নির্বাহী সদস্য মোহাম্মদ হানিফ উদ্দিন শাকিব, সাব্বির ইবনে ছিদ্দিক সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ।

এ সময় মোহাম্মদ শাখাওয়াত হোসেন শওকত নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি হাতিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাদারিত্ব দৃষ্টিভঙ্গি ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা সম্ভাবনা, রাজনৈতিক সংবাদ পরিবেশনের উপর গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার সঠিক তথ্য প্রদানে সংবাদকর্মীদের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের দূরত্ব কিংবা প্রতিবন্ধকতাগুলো দূর করে সুসম্পর্ক স্থাপনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
তিনি আরো বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের কোন প্রকার অন্যায় অবিচার জুলুম করার সুযোগ নেই। যে দলীয় প্রভাব বিস্তার করে কোন ধরনের অপরাধ সংঘটিত করবে তার কোন ক্ষমা নাই। আপনারা সকল ধরনের অনিয়ম ও জুলুমের বিরুদ্ধে আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন। তবে কারো বিরুদ্ধে যেন জুলুম না হয় সে বিষয়ে সচেতন থাকবেন।
এ সময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো. ইফতেখার হোসেন, আরটিভির প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণ. আমর দেশ প্রতিনিধি প্রেসক্লাবের সভাপতি জিএম ইব্রাহীম, সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি এম সাখাওয়াত হোসেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩৬   ৩৫৭ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ