ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৫ জুন ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

সিংগাইরে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার


জেলা প্রতিনিধি ,(মানিকগঞ্জ)
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


সিংগাইরে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

 মানিকগঞ্জ: সিংগাইরে ইয়াবা ও গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সায়েস্তা ইউনিয়নের বৈরাগীরটেক গ্রামের মৃত সমন খাঁর ছেলে বাবুল হোসেন (৪১) এবং সিংগাইর পৌরসভার আজিমপুর মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো. সালমান হোসেন (২২)।
বুধবার (২৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম. তৌফিক আজম। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে সায়েস্তা ইউনিয়নের বৈরাগীর টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পার্থ শেখর ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল বাবুল হোসেনের বাড়ি বৈরাগীটেক অভিযান চালায়। অভিযানে দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।
সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩৩   ১০৬ বার পঠিত  |