ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন

নীলফামারী: প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ শ্লোগানে দিনব্যাপী নানা কর্মসুচিতে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে বুধবার(২৫জুন)।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসুচির আয়োজন করে।

সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে বনার্ঢ্য এক র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্লাস্টিক দূষন আর নয় প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতাউর রহমান, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।
অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচণা ও চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ী ১৫জনকে সনদ পত্র ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।
শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন দফতর প্রধান ছাড়াও গণমাধ্যম কর্মীরা কর্মসুচিতে অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৪৭   ৩৮৭ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ