ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৭ জুন ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন

ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন ২০২৫


ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চরঈশ্বর ইউনিয়নের সর্বস্তরে জনগনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে ও সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও মৎস্যজীবীরা।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা পরিষদের পুরাতন কোর্ট এলাকার প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী রিপন চন্দ্র দাস, আকতার হোসেন কিরন, মোহাম্মদ শরীফুল ইসলাম দুখু ও মোহাম্মদ খবির উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন,চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পতিত আওয়ামীলীগের দোসর আবদুল হালিম আজাদের বিরুদ্ধে হত্যা সহ ৩০টির বেশি মামলা রয়েছে। অথচ তিনি পুলিশ প্রশাসনের সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ৫ আগষ্টের পর তিনি পালিয়ে গেলেও সম্প্রতি এলাকায় তিনি এসে আবারো ত্রাসের রাজত্ব সৃষ্টি করছেন। তার বিরুদ্ধে শতশত অভিযোগ থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ চরঈশ্বর ইউনিয়নের বিভিন্ন মাছ ঘাট থেকে তার বাহিনী দিয়ে চাঁদা আদায় করছেন। মাছ ঘাট সৃষ্টির নামে প্রতিটি ভিটি তিন লাখ টাকা করে বিক্রি করছেন। চরঈশ্বর ও নলচিরা এলাকায় আফাজিয়া বাজারের তেল সিন্ডিকেট তৈরী করে প্রতি ব্যবসায়ীর কাছ থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে আদায় করছেন। স্থানীয় কাঁকরা ব্যবসায়ীদের জিম্মি করে তার কাছে কম দামে বিক্রী করতে বাধ্য করছেন।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, চরঈশ^র ইউনিয়ন বর্তমান মেম্বার রাশেদ মেম্বারের খামারের গরু ও মৎস্য প্রজেক্টের মাছ লুট করে নেয়। বিভিন্ন স্থানে বন্দোবস্ত নথির ভূয়া কাগজপত্র সৃজন করে বিক্রির অভিযোগ করেন। এলাকায় আবদুল হালিম আজাদের যাবতীয় অপকর্মের বিরুদ্ধে চরঈশ্বর ইউনিয়নের সর্বস্তরের লোকজন রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই সাবেক আওয়ামী দোসর এলাকার শীর্ষ সন্ত্রাসী আবদুল হালিমের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:০৩   ১৮০ বার পঠিত  |