ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » পুকুরে ঘুরে বেড়ানো কুমিরের সন্ধান মেলেনি,পুকুর পাড়ে উৎসুক জনতার ভীর

পুকুরে ঘুরে বেড়ানো কুমিরের সন্ধান মেলেনি,পুকুর পাড়ে উৎসুক জনতার ভীর


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫


পুকুরে ঘুরে বেড়ানো কুমিরের সন্ধান মেলেনি,পুকুর পাড়ে উৎসুক জনতার ভীর

নোয়াখালী: হাতিয়ায় জাল টেনেও পুকুরে ভাসতে থাকা কুমিরের সন্ধান পাননি বন বিভাগের কর্মকর্তারা। গ্রামবাসীর দেখা প্রাণীটি আদৌ কুমির ছিল কি না, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন তাঁরা।
হাতিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডে একটি পুকুরে কুমির দেখা গেছে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক তৈরি হয়। স্থানীয়দের দাবি বিশাল আকারের কুমিরটি কয়েকবার মাথা ও পিঠ তুলে ভেসে উঠেছিল। কুমির আতঙ্কে রাত জেগে পাহারাও দিয়েছেন বাসিন্দারা।
বৃহস্পতিবার (২৬ জনু) দুপুরে ওই এলাকার একটি পুকুরে জাল দিয়ে কুমিরের সন্ধানে তল্লাশি চালান বন বিভাগের লোকজন। কিন্তু শেষ পর্যন্ত কুমিরের সন্ধান না পেয়ে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অভিযানে থাকা নোয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, একটা কুমির পুকুরে ঘুরে বেড়াচ্ছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আছি। আমরা বেশ কয়েকটি পুকুর তদন্ত করেছি। মানুষের আতঙ্ক দূর করতে আমরা পুকুরের জাল পেলেছি। তবে কুমির আমরা দেখতে পাইনি। দূর থেকে কয়েকটি ছবি দেখেছি। তাতে মনে হচ্ছে এটি বড় কোনো গুইসাপ হতে পারে। তবুও যদি পরবর্তীতে কোন খবর পাওয়া যায় আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব ।
বাড়ির মালিক মাসুদুল ইসলাম শরীফ বলেন, তিন দিন আগে আমাদের বাড়ির উত্তর পাশের একটি বাড়ির লাকড়ি রাখার ঘরে প্রথম কুমিরটি দেখা যায়। আমরা লাঠিসোঁটা ও টেঁটা নিয়ে ধাওয়া করলে সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদের বাড়ির পুকুরে পড়ে।

সকালে আমাদের পুকুরে দেখা যায়। বিকেল পর্যন্ত কুমিরটি পুকুরের চারপাশে পানিতে ঘোরাঘুরি করতে দেখা যায়। কুমিরটির পিঠের দিক কিছুটা হলদে এবং খাঁজকাটা। লম্বায় চার থেকে পাঁচ হাত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলা উদ্দিন বলেন, পুকুরে কুমিরে দেখা মেলার খবর পেয়ে তিনিও আজ সকালে সেখানে গিয়েছিলেন। তার আগে বন বিভাগের কর্মকর্তারাও সেখানে গিয়েছেন। পরে পুকুরে জাল ফেলে কুমিরের অস্তিত্ব পাওয়া যায়নি। একটি ছবি দেখে ধারণা করা হচ্ছে ওই প্রাণীটি রামগুই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪০:২২   ২৩৬ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ