![]()
পিরোজপুর: কাউখালীতে দীর্ঘ ১৬ বছর পর উপজেলার পাঁচটি ইউনিয়নে বিএনপি’র কাউন্সিল হতে যাচ্ছে। শনিবার ২৮ জুন সকাল দশটায় উপজেলার শিয়ালকাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে কাউখালী উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে শিয়ালকাঠী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি হস্তান্তর করছেন শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মুনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক শাহ আলম সেপাই, সাংগঠনিক সম্পাদক বেলায়েত কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এছাড়া ২৯ জুন চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়ন, ৩০ জুন সয়না রঘুনাথপুর ইউনিয়ন, ১ জুলাই আমড়াজুড়ি ইউনিয়ন ও ২ জুলাই কাউখালী সদর ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হইবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির ও উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, আমরা এতদিন স্বৈরাচারী সরকারের হামলা-মামলার কারণে বিএনপি’র ইউনিয়ন কাউন্সিল করতে পারেনি। আশা করি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে।
বার্তা প্রেরক,
বাংলাদেশ সময়: ১৯:২৮:০৬ ৩০৫ বার পঠিত | ● কাউখালী ● কাউন্সিল ● বিএনপি