ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু করলেন ড. মাসুদ

পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু করলেন ড. মাসুদ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন ২০২৫


পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু করলেন ড. মাসুদ

পটুয়াখালী:এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের মাঝে ড. শফিকুল ইসলাম মাসুদের সহায়তায় পানির বোতল, খাবার স্যালাইন, কলম ও মাস্ক বিতরণ করা হয়। পটুয়াখালীর বাউফলে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় উপজেলার সবচেয়ে বড় ৩টি পরীক্ষাকেন্দ্রে হেল্প ডেস্ক চালু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। এসময় হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে হাফ লিটার পানির বোতল, খাবার স্যালাইন, কলম ও মাস্ক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বাউফল সরকারি কলেজ, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও ধান্দি কামিল মাদ্রাসায় শিক্ষার্থীবান্ধব এই হেল্প ডেস্ক চালু করা হয়।
ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের শিক্ষার্থী আফনান ফাতেমা বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজনে আমি অত্যন্ত খুশি। একইসঙ্গে শিক্ষার্থীবান্ধব এমন কর্মসূচির জন্য ড. মাসুদ স্যারের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
ধান্দি কামিল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ তামিম বলেন, আমি পরীক্ষা শেষে পানির জন্য দোকান খুঁজছিলাম। কয়েক ঘণ্টা পরীক্ষা দিয়ে গলা শুকিয়ে গিয়েছিল। হঠাৎ দেখলাম ইসলামী ছাত্রশিবির ও ড. শফিকুল ইসলাম মাসুদ স্যারের হেল্প ডেস্কে ভিড়। সেখানে গিয়ে দেখলাম পানির বোতল, কলম আর মাস্ক দেওয়া হচ্ছে। আমিও নিলাম। এই আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ।
বাউফল উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ লিমন হোসেনের নেতৃত্বে উপজেলার পরীক্ষাকেন্দ্র গুলোতে আরও উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ, অফিস সম্পাদক জুবায়ের, পূর্বজোন সভাপতি আবিদ আল নাহিয়ান, ধান্দি কামিল মাদ্রাসা সভাপতি হাফেজ সিফাত, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তাহসানুল বান্না, পৌর সভাপতি হাফেজ নাহিদুল ইসলাম, দক্ষিণ জোন সভাপতি জাকারিয়া, নাজিরপুর ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক নাঈমসহ অন্য নেতারা।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৩১:৩৫   ১৩৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ