ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৭ জুন ২০২৫
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে অত্যন্ত আনন্দ- উচ্ছ্বাসের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

ফুলবাড়ীতে অত্যন্ত আনন্দ- উচ্ছ্বাসের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন ২০২৫


ফুলবাড়ীতে অত্যন্ত আনন্দ- উচ্ছ্বাসের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

দিনাজপুর: বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই অত্যন্ত আনন্দ-উচ্ছ¡াসসহ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আজ শুক্রবার (২৭ জুন) দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

খোল-কর্তাল ও শঙ্খসহ বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে দুপুর ২টার দিকে বিভিন্ন বয়সী পাঁচ হাজারেরও বেশি সংখ্যক সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ, যুবক-যুবতি, তরুণ-তরুণি ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী শিব মন্দির চত্বর থেকে খালি পায়ে হেঁটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় টানার কাজে অংশ নেন। পৌর শহর প্রদক্ষিণ শেষে ফুলবাড়ীর অপর ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ নিয়ে যাওয়া হয়।

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু এবং শেষ পর্যায়ে উল্লেখিত দুই মন্দির চত্বরে আলোচনা সভা, ধর্মীয় সঙ্গীত, শ্রী শ্রী ভগবত গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। রথযাত্রায় অংশ নেওয়া ধর্মপ্রাণ ভক্তদের বর্ণিল পোশাক ছিল দৃষ্টিনন্দন।

শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী মনোজ কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা টুনটুন, ফুলবাড়ী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয় প্রকাশ গুপ্ত, সহসভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ বলেন, সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে শিব মন্দির চত্বর থেকে রথযাত্রা শুরু হয়ে শ্যামা কালী মন্দিরে গিয়ে শেষ হয়েছে। আগামী ৯ দিন পর শ্রী শ্রী শ্যামা কালী মন্দির থেকে উল্টো রথযাত্রার মাধ্যমে জগন্নাথ দেবের রথ পুনরায় শিব মন্দিরে নিয়ে যাওয়া হবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, সনাতন ধর্মীলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সার্বিক নিরাপত্তার নিশ্চিত করতে প্রয়োজনীয় বাংলাদেশ সেনাবাহিনী সদস্য এবং সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. ইসাহাক আলী বলেন, শ্রী শ্রী জগনাথ দেবের রথযাত্রাকে উৎসব মূখর পরিবেশে শুরু এবং শেষ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৮:৫৫   ১৩০ বার পঠিত  |