ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ী বাস ও কর্ভাট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত

ফুলবাড়ী বাস ও কর্ভাট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন ২০২৫


ফুলবাড়ী বাস ও কর্ভাট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত

দিনাজপুর: ফুলবাড়ীতে ঢাকা গামী মোল্লা স্পেশাল নামের যাত্রীবাহী কোচের সঙ্গে দিনাজপুর গামী স্ট্রেটফাস্ট নামের অনলাইনের পার্শেলের কর্ভাট ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কর্ভাট ভ্যানের চালক ও হেলপারসহ চারজন আহত হয়েছে।

এদের মধ্যে কর্ভাট ভ্যানের চালক ও হেলপারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে, আজ শুক্রবার (২৭ জুন) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ফকিরপাড়া গুপ্তা প্লাইউড ফ্যাক্টরীর সামনে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ফকিরপাড়া গুপ্তা প্লাইউড ফ্যাক্টরীর সামনে দিনাজপুর থেকে ঢাকা গামী মোল্লা স্পেশাল (ঢাকা-মেট্রো-ব-১২-২১২৬) নামের বাসের সঙ্গে বিপরীত দিক ঢাকা থেকে দিনাজপুর গামী স্ট্রেটফাস্ট নামের অনলাইনের পার্শেলের কর্ভাট ভ্যানের (ঢাকা-মেট্রো-ম-১১-৯৩০৫) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কর্ভাট ভ্যান ও বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়।

এতে কর্ভাট ভ্যানের চালক সবিজ হোসেন (৪৫) ও হেলপার আরিফুল ইসলামসহ চারজন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে কর্ভাট ভ্যানের চালক সজিব হোসেন ও হেলপারের আরিফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের সংবাদ পাওয়া যায়নি। শুধুমাত্র কয়েকজন আহত হয়েছেন। তবে দুর্ঘটনা কবলিত কর্ভাট ভ্যান ও মোল্লা স্পেশাল নামের বাস থানায় আনা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৪:৫৪   ২৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ