ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বড়াল নদীতে গোসলে নেমে পানিতে ডুবে প্রাণ গেল চাচাতো ভাই-বোনের

বড়াল নদীতে গোসলে নেমে পানিতে ডুবে প্রাণ গেল চাচাতো ভাই-বোনের


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন ২০২৫


বড়াল নদীতে গোসলে নেমে পানিতে ডুবে প্রাণ গেল চাচাতো ভাই-বোনের

পাবনা: ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে তিন্নি খাতুন (১১) ও তার চাচাতো ভাই জোবায়ের আহমেদ (৭) পানিতে ডুবে মারা গেছে।

শুক্রবার (২৭ জুন ) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তিন্নি ফরিদপুর উপজেলার উত্তর থানাপাড়া এলাকার আবু সামা কাউন্সিললের মেয়ে এবং জোবায়ের একই এলাকার আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মুরাদ হোসেন জানান, পরিবারের অজান্তে বেলা দেড়টার দিকে বাড়ির পাশে বড়াল নদীতে গোসল করতে নামে দুই ভাইবোন। সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায়। তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে স্বজন ও এলাকাবাসী।

কিছুক্ষণ পর নদীতে তল্লাসী চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। তাদের দ্রুত গোপালনগর সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমন আকস্মিক ঘটনায় উভয় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিভাবকদের আরো সচেতন হওয়া জরুরী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৯:০৯   ২৪০ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ