ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » রঘুনাথপুর-ধাবড়ী সড়ক জুড়ে বড় বড় গর্ত, দুর্ভোগে এলাকাবাসী

রঘুনাথপুর-ধাবড়ী সড়ক জুড়ে বড় বড় গর্ত, দুর্ভোগে এলাকাবাসী


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: শনিবার, ২৮ জুন ২০২৫


রঘুনাথপুর-ধাবড়ী সড়ক জুড়ে বড় বড় গর্ত, দুর্ভোগে এলাকাবাসী

পিরোজপুর: কাউখালীতে রাস্তা ভেঙ্গে বড় বড় গর্ত হওয়ায় দুর্ভোগ এলাকাবাসীর। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর-ধাবড়ী রাস্তায় বৃষ্টির পানি ও জোয়ারের পানিতে ভেঙে বড় বড় গর্ত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই এলাকার ৫-৬ গ্রামের মানুষ এখন বিচ্ছিন্ন এই যোগাযোগ ব্যবস্থায় বিকল্প কোন রাস্তা না থাকায় চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।

এই রাস্তাটি থেকে এই এলাকার বৃহৎ শিক্ষাপীঠ ইজিএস শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ, উত্তর রঘুনাথপুর হাফিজি মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ, শির্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠালতলা ও সোনাকুর খেয়াঘাট এবং উপজেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটি। প্রতিদিন এই রাস্তা থেকে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ ছাত্র-ছাত্রীসহ সরকারি অফিস আদালতে যাতায়াত করে শত শত লোক ও শিক্ষার্থীরা।

গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেই বলে ক্ষোভ প্রকাশ করে ১০ শ্রেনির শিক্ষার্থী লামিয়া আক্তার, চতুর্থ শ্রেনির শিক্ষার্থী উম্মে হানি, শিক্ষক হাবিবুল্লাহ ফকির, এলাকাবাসী হাফেজ রুহুল আমিন স্থানীয় বাসিন্দারা অনেকেই তাদের কষ্টের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

অনেকেই তাদের ছেলেমেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ভালো না বিধায় পাঠাতে ভয় পায় ও সব সময় আতংকের মধ্যে থাকে। কখন যেন গর্তে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ জানান, বিষয়টি তার জানা আছে, বরাদ্দ আসলেই সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৪৯   ১৬৭ বার পঠিত  |