ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » হরিনাকুণ্ডুতে বাইতুল মামুর জামে মসজিদ-মক্তবে অর্থ সহায়তা প্রদান

হরিনাকুণ্ডুতে বাইতুল মামুর জামে মসজিদ-মক্তবে অর্থ সহায়তা প্রদান


রাব্বুল হুসাইন, হরিণাকুণ্ডু ( ঝিনাইদাহ )
প্রকাশ: শনিবার, ২৮ জুন ২০২৫


হরিনাকুণ্ডুতে বাইতুল মামুর জামে মসজিদ-মক্তবে অর্থ সহায়তা প্রদান

ঝিনাইদহ: হরিনাকুন্ডু উপজেলাতে বাইতুল মামুর জামে মসজিদ ও মক্তবে, অর্থ সহায়তা প্রদান করেন পার্শ্ববর্তী জেলা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভদুয়া গ্রামের এম এ মান্নান রতন জমিদার। তিনি ঐশি ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে শুক্রবার ২৭ জুন জুম্মার নামাজ শেষে উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের ভবানিপুর মোল্লাপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও মক্তবে এই অর্থ প্রদান করেন।

রতোন জমিদারের চাচা মো: টিপু জমিদার সাংবাদিকদের জানান, আমরা পুকুরে মাছ চাষ, খামারীদের খামার করে দেওয়া, অসুস্থদের অর্থ দেওয়া, মসজিদ মাদ্রাসা, এতিমখানা উন্নয়ন সহ বিভিন্ন ভালো কাজে এমন অনেক সহোযোগিতাই করে থাকি। আমাদের এই অর্থের মূল চাবিকাঠি মো: রতোন জমিদার।

এলাকার সচেতন মলহ বলছে, রতন জমিদার এবং ঐশি ফাউন্ডেশন এভাবেই প্রতিনিয়ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এক অন্ন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাছাড়া ভাল কাজের জন্য ব্যপক সমাদৃত কুড়িয়েছেন অসহায় ব্যাক্তিদের পাশে দাঁড়িয়ে।

বাইতুল মামুর জামে মসজিদ ও মক্তবের সভাপতি বসির মোল্লা জানান,২০২১ সালের ৭ই নভেম্বর বাইতুল মামুর জামে মসজিদটি স্থাপিত হয়। আমি বিশেষ তথ্য মারফৎ জানতে পারি রতন জমিদার বিভিন্ন সময়ে নিঃস্বার্থভাবে মসজিদ ও অসহায় ব্যাক্তিদের সহায়তা করে আসছেন। আমি তাহার সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফাইড পেজ (ফেসবুকে) রতন জমিদারের সাথে অনলাইনে কথা বলি।আমাদের মসজিদের বাকি কাজের চাহিদাটুকু তাকে জানায়। পরবর্তীতে তার প্রতিনিধিদের মাধ্যমে বড় অংকের অর্থদান করেন, আমাদের গ্রামের এই আল্লাহর ঘর ভবানিপুর মোল্লাপাড়া বাইতুল মামুর জামে মসজিদে।

এদিকে মোল্লাপাড়ার মুসল্লিরা তাদের দেওয়া এই অনুদান পেয়ে আনন্দিত। তাছাড়াও মুসল্লিরা এসময় রতন জমিদারের সার্বিক মজ্ঞল কামনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৫৮   ২৩৪ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ