ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা পেল অসহায় রোগীরা

ডিমলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা পেল অসহায় রোগীরা


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: শনিবার, ২৮ জুন ২০২৫


ডিমলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা পেল অসহায় রোগীরা

নীলফামারী: ডিমলায় ডিসিআই ও আরএসসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) ডিমলা বিএমআই কলেজ মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকালে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “চোখ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। অত্র অঞ্চলের সুবিধাবঞ্চিত একটি মানুষও যেন চোখের বিনা চিকিৎসায় কষ্ট না পায়, সেজন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতিটি মানুষই যেন চোখের যথাযথ চিকিৎসা সেবা পায়, সে লক্ষ্যে আমি কাজ করে যাবো এটাই আমার অঙ্গীকার।”

চিকিৎসা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সহসভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, উক্ত ক্যাম্প থেকে রোগীদেরকে চশমা, ওষুধ সরবরাহ করা হয়। ছানি রোগীদের বিশেষভাবে অপারেশন করানো হবে বলে জানান।

অপর দিকে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ হলরুমে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের দীর্ঘ ১৮ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন, কারামুক্তি ও নির্বাচনীয় এলাকায় আগমন উপলক্ষে উপজেলা পেশাজীবি পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫২:৫৪   ২৮৮ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ