ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৯ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে পৃথক অভিযানে ২ ডাকাতসহ গ্রেফতার ৭

বাউফলে পৃথক অভিযানে ২ ডাকাতসহ গ্রেফতার ৭


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫


বাউফলে পৃথক অভিযানে ২ ডাকাতসহ গ্রেফতার ৭

পটুয়াখালী: বাউফলে পৃথক অভিযানে ডাকাতি, মাদক ও অবৈধ জাল ব্যবহারের অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে বাউফল থানা থেকে আসামিদের পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়।
পুলিশের দেওয়া তথ্য মতে, ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সজিব হোসেন (২৩) ও সিফাত হোসেন (২৪) নামের দুই যুবককে। গতকাল শনিবার রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা গত ২৪ মে কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর এলাকার কেশব ডাক্তারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত।
এছাড়া নেশাগ্রস্ত হওয়ার অভিযোগে পৌর শহর এলাকা থেকে রায়হান ও শাকিব গাজীকে ও মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রুবেল হোসেনকে আটক করা হয়।
অন্যদিকে, উপজেলার মৎস্য নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে আরও দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার জানান, ‘গ্রেফতারকৃতদের পৃথক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।’

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:১৬:৫৭   ২২০ বার পঠিত  |