ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সাজ্জাদুল মিরাজের আশ্বাসে থানা ত্যাগ করলেন বিক্ষোভকারীরা

সাজ্জাদুল মিরাজের আশ্বাসে থানা ত্যাগ করলেন বিক্ষোভকারীরা


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫


সাজ্জাদুল মিরাজের আশ্বাসে থানা ত্যাগ করলেন বিক্ষোভকারীরা

ঢাকা: ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা জাকির হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে শাহ আলী থানা এলাকাবাসী। স্থানীয় বিএনপি ও যুবদলের কর্মী এবং সাধারণ জনগণ জাকির হোসেনের মিথ্যা মামলা ও ওসির প্রত্যাহারের দাবিতে রাত ১২ টা থেকে শাহ আলী থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে।

এ সময় বিক্ষোভে অংশগ্রহণ করা সকলেই শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকে এলাকাবাসী।

বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানা কর্তৃপক্ষ অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এক পর্যায়ে উপস্থিত হন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। তিনি পুলিশের অনুরোধে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন সবাইকে ।তার আশ্বাসে ভরসা রেখে বিক্ষোভকারীরা ধীরে ধীরে থানা প্রাঙ্গণ ত্যাগ করে।

এ সময় সাজ্জাদুল মিরাজ বিক্ষোভ কারীদের উদ্দেশ্য করে বলেন - আপনারা দ্রুত থানা স্থান ত্যাগ করেন। আমি আপনাদের আশ্বস্ত করছি ঘটনাটির সুষ্ঠু একটি সমাধান পাবেন। সমাধান না পেলে আপনারা আবার আমার নিজের অফিস ঘেরাও করবেন।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৪৯   ১৯৩ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ