![]()
সুনামগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নির্দেশনায় মধ্যনগর কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ জুন) সকালে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের মনোবল ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেককে একটি ফাইল, দুটি কলম ও একটি পেন্সিল উপহার দেওয়া হয়।
এই মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি অর্ণব তালুকদার, সাধারণ সম্পাদক জিহাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক রৌদ্র, চামরদানী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত সানী।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সাগর, শ্রাবণ, জুনায়েদ, মিঠু, বাবর, আসিফ, সজিব, নজির প্রমুখ।
মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জানান, শিক্ষার্থীদের পাশে থাকা ও তাদের অনুপ্রাণিত করাই ছাত্রদলের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তারা এ ধারা অব্যাহত রাখবেন বলে জানান।
উল্লেখ্য, শিক্ষা ও মানবিক কার্যক্রমে ছাত্রদলের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে এমন ইতিবাচক উদ্যোগ প্রশংসিত হচ্ছে স্থানীয়ভাবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১২:১১ ১৮৪ বার পঠিত | ● উপহার ● ছাত্রদল ● বিতরণ ● মধ্যনগর