ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগর বাজারে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি শুরু

মধ্যনগর বাজারে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি শুরু


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫


মধ্যনগর বাজারে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি শুরু

সুনামগঞ্জ: মধ্যনগর বাজারকে সার্বক্ষণিক নজরদারির আওতায় আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। আজ থেকে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, যা ২৪ ঘণ্টা সচল থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিরাপত্তা জোরদার করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যামেরাগুলো বাজারের মূল সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশ ও বাহিরপথসহ কয়েকটি কৌশলগত স্থানে স্থাপন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, সাধারণ মানুষ যেন নির্ভয়ে বাজার করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ। সিসিটিভি ক্যামেরাগুলো রেকর্ড সংরক্ষণ করবে এবং যেকোনো ঘটনার তদন্তে তা সহায়ক হবে।

এছাড়াও বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে নিয়মিতভাবে নজরদারি অব্যাহত রাখারও আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয় ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এটি চুরি-ছিনতাই রোধে কার্যকর ভূমিকা রাখবে এবং বাজারে একটি নিরাপদ পরিবেশ তৈরি হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:২৯   ২০৯ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ