ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ওয়ারিশ সনদ, ভোক্তভোগীর সংবাদ সম্মেলন

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ওয়ারিশ সনদ, ভোক্তভোগীর সংবাদ সম্মেলন


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫


জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ওয়ারিশ সনদ, ভোক্তভোগীর সংবাদ সম্মেলন

খুলনা: জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলামের সুপারিশের মাধ্যমে ওয়ারিশ সনদ দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কাশিমনগর গ্রামে ঘটেছে এই ঘটনা।
রবিবার(২৯জুন) সরেজমিনে স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউপির কাশিমনগর এলাকার বাসিন্দা আশালতা হালদার (৬৫) । তার এক ছেলে সত্যজিৎ ও দুটি মেয়ে মুক্তি আর মমতা। কিন্তু ছেলে সত্যজিৎ এর মনে হঠাৎ বাসনা জেগে ওঠে সমুদয় সম্পত্তি আত্নসাৎ করে একাই ভোগদখল করার। এর ফলস্রুতিতে সত্যজিৎ সম্পত্তির লোভে স্হানীয় ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে কৌশলে ম্যানেজ করে জীবিত মাকে মৃত দেখিয়ে ইউনিয়ন পরিষদ হতে নিয়েছেন ওয়ারেশ কায়েম সনদ।

গত ৩১ মে ৩৩৬ /২০২৫ নং স্মারকে স্থানীয় ১ নং ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলামের সুপারিশের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ আলী মোড়ল স্বাক্ষরিত ওয়ারেশ কায়েম সনদটি সত্যজিৎ কে প্রদান করা হয়। তবে এ ঘটনাটি জানাজানি হলে গত ২০ জুন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে একটি সালিশি বৈঠকে জনরোষের মুখে ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন বলে জানান স্হানীয়রা।

সর্বশেষ এ ঘটনায় গত শনিবার (২৮ জুন) বিকালে আশালতা হালদার নিজেকে জীবিত প্রমাণ করতে স্থানীয় মালোপাড়া দুর্গা মন্ডপে স্বশরীরে হাজির হয়ে এক সংবাদ সম্মেলন করেন ও মিথ্যা ওয়ারেশ কায়েমের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন বলে জানান তিনি। তিনি আরো জানান,বসতবাড়ি ও সম্পত্তি আত্মসাতের হীন মানসিকতায় আমার ছেলে সত্যজিৎ এমনটি করেছে।
এদিকে আশালতার দুই মেয়ে মুক্তি সরকার,মমতা বিশ্বাস ও জামাই ঠাকুর দাস বিশ্বাস সহ এলাকাবাসী জানান, সালিশি বৈঠকের পর থেকে সত্যজিৎ বসবাসের ঘরে তালা দিয়ে পলাতক রয়েছে। অসহায় আশলতা নিজ ঘরে ঠাঁয় না পেয়ে অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছে।
এ ঘটনায় জড়িত কপিলমুনির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আলী মোড়ল আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, এটি আমার ভুল হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, ঘটনাটি আমার জানা নাই। তবে অভিযোগ পে‌লে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০০:০৩   ২০৬ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ