ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জেলা যুবদলের কমিটি ঘোষণা করায় কাউখালী যুবদলের আনন্দ মিছিল

জেলা যুবদলের কমিটি ঘোষণা করায় কাউখালী যুবদলের আনন্দ মিছিল


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫


জেলা যুবদলের কমিটি ঘোষণা করায় কাউখালী যুবদলের আনন্দ মিছিল

পিরোজপুর: জেলা যুবদলের ৫১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির আহবায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ সহ কমিটিতে থাকা সকল নেতৃবৃন্দকে স্বাগত-শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে কাউখালী উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। রবিবার ২৯ শে জুন সকাল সাড়ে দশটায় উত্তর বাজার উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে সাবেক ছাত্রদল নেতা আলামিন রনি এবং মাওলাদ হোসেন মইনের নেতৃত্বে শত শত যুবদলের নেতাকর্মী আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলটি নানান স্লোগানের মধ্য দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে উত্তর বাজার ব্রিজের পদদেশে পথসভা মিলিত হয়। এ সময় সাবেক ছাত্রদল নেতা আলামিন শিকদার রনি ও মাওলাদ হোসেন মইন বক্তব্য রাখতে গিয়ে বলেন যোগ্য নেতৃত্বকে জেলার দায়িত্ব দেওয়ায় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং জেলার নতুন কমিটির কাছে কাউখালী উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন ২০১২ সালে কাউখালী উপজেলা যুবদলের কমিটিতে ২সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:১৪   ২৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ