ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ

পাইকগাছায় বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬


 পাইকগাছায় বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ

খুলনা: দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে বিএনপি সবসময় জনকল্যাণমূলক রাজনীতি করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী।
সোমবার পাইকগাছা উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার ২০০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও অসচ্ছল ২০ জন নারীর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং পড়াশোনা নির্বিঘ্ন করতে ২৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন,বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
একই দিনে তিনি পাইকগাছার বিভিন্ন সামাজিক, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিতে অংশ নেন। এছাড়া গড়ইখালী বাইনবাড়িয়া সার্বজনীন শ্রী শ্রী বড় ঠাকুর পূজা উদযাপন কমিটির আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।
এদিন সকালে পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা ডিগ্রী কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপস্হিত ছিলেন খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান, জেলা রেডক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান কেএম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আলহাজ্ব জিএ সবুর, আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আবু সাঈদ, এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা শাহদাৎ হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, ইমরান সরদার, স্বরজিৎ ঘোষ দেবেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৮:১৯   ২৪ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন
পাইকগাছায় বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ
ভেড়ামারায় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ভেড়ামারায় বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিতে রেখে বালি কাটার উৎসব



আর্কাইভ